নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়ী স্বপন দাস তার পরিবার নিয়ে মৃত মায়ের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পন, মন্ত্রপাঠ ও পিগুদান করতে যান শীতলক্ষ্যার তীরবর্তী টানবাজার ওয়াকওয়ে সংলগ্ন ঘাটে। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী ভোর ৬টায় আত্মার শান্তি প্রার্থনা পূর্বে ছিনতাইকারীদের কবলে পড়েন। হাতে মদের বোতল ও সুইচ গিয়ার নিয়ে তিনজন ছিনতাইকারী স্বপন দাস, তার স্ত্রী ও ভাইয়ের কাছ থেকে সব হাতিয়ে নেয়। এ সময় ঘাট থেকে সোজা হেটেঁ চলে চাওয়ার নিদের্শ দেয়, না হলে পেটের ভূড়ি নামিয়ে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা।
স্বপন দাসের হাতের মোবাইল প্রায় পাচঁ হাজার টাকা ও স্ত্রী কানের স্বর্ণের দুল নিয়ে গেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গিয়ে কোন উপকার পাননি বলে অভিযোগ করেন। স্থানীয়দের সহযোগিতা পেয়ে এখনো উদ্ধার হয়নি ছিনতাই করা মালামাল।
দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়েতে ছিনতাই ও মাদকসেবীদের উৎপাত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে শহরের পাঁচ নম্বর ঘাট থেকে টানবাজার ঘাট পর্যন্ত পুরো ওয়াকওয়ে এলাকায় সন্ধ্যা নামার পর অপরাধীদের আনাগোনা বাড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত হাঁটতে আসা ব্যক্তিরা। এতে সাধারণ দর্শনার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, শুধু সন্ধ্যায় নয়, ভোরবেলাতেও ওয়াকওয়েতে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। নির্জন অংশগুলোতে ছিনতাইকারীদের উপস্থিতি থাকায় অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওয়াকওয়েতে হাঁটতে আসা ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের কয়েকজনের অভিযোগ, টানবাজার এলাকার মদের দোকান থেকে মদ পান করে কিছু ব্যক্তি ওয়াকওয়ে এলাকায় অবস্থান করেন। তাঁদের মধ্যে কেউ কেউ ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেছেন তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও টানবাজার ঘাটের লোকজন না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।
এদিকে ওয়াকওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোরবেলায় নিয়মিত পুলিশি টহল না থাকায় অপরাধীরা নিজেদের সুবিধামতো সময় বেছে নিয়ে অপরাধ সংঘটিত করছে। শীতলক্ষ্যার তীরবর্তী এই ওয়াকওয়ে নগরবাসীর হাঁটাচলা, শরীরচর্চা ও অবসর কাটানোর অন্যতম স্থান। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে অনেকেই সেখানে যেতে অনীহা প্রকাশ করছেন। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি ও ভোরে হাঁটতে আসা মানুষদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ভুক্তভোগীদের প্রত্যাশা, পাঁচ নম্বর ঘাট থেকে টানবাজার ঘাট পর্যন্ত পুরো ওয়াকওয়েতে নিয়মিত পুলিশি টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং মাদকসেবী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি ভোর ও সন্ধ্যার সময় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।
নগরবাসীর প্রশ্ন, শহরের গুরুত্বপূর্ণ একটি বিনোদন ও শরীরচর্চার স্থানে যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে তাঁরা কোথায় নিরাপদে চলাচল করবেন? শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়েতে ময়লা, ভাঙা রেলিং, মাদকসেবী ও ছিনতাইকারীদের উৎপাত লক্ষ্য করা গেছে।











(35)-20261116083058.jpg)
(34)-20261116082839.jpg)
(33)-20261116082733.jpg)
(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)

(20)-20261112072127.jpg)



(18)-20261110062943.jpg)
(31)-20261116072622.jpg)





(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)


আপনার মতামত লিখুন :