নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টার পর বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় প্রেস ক্লাব কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা রিপেটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টুয়েন্টি ফোর নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিংকন,দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফরিদ আহম্মেদ বাধন।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অথচ প্রতিদিনই আমরা দেখি কোথাও না কোথাও অভিযান চালিয়ে ৪০ থেকে ৫০ কখনো ১ থেকে দেড়শো জনকে গ্রেফতার করা হচ্ছে। আর আমাদের সাংবাদিকদের ঘটনার সাথে জড়িত গুটি কয়েক মাদক ব্যববাসয়ী ও সন্ত্রাসীদের তারা গ্রেফতার করতে পারছেনা।
বক্তারা পুলিশের ব্যর্থতকে দায়ী করে বলেন, আপনার কোথায় কার সাথে মিলিত হচ্ছেন, কি করছেন তা আমাদের জানা আছে। বাধ্য করবেন না আমাদেরকে আপনাদের বিরুদ্ধে কলম ধরতে।
এসময় বক্তারা সরকারদলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, যারাই তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন আমরা তাও জানি। আজ নাম প্রকাশ করলাম না। তবে আগামীতে যদি এরকম ঘটনা হয় তাহলে সকল ইতিহাসই তুলে ধরবো। ভাববেন না আমাদের কাছে আপনাদের বিষয়ে কোন তথ্য নেই। বক্তারা আমিন প্রধানের ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বলেন, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির,ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির, ফতুল্লা মডেল রিপোটার্স ক্লাবের সভাপতি রফিকুল্লা রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়নগঞ্জ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল,আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী,সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল, রাকিব চৌধুরী শিশির,সেলিম হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ থাকে যে,শুক্রবার রাতে ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধান ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তাঁর কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ৫-৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।
ওই ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেয়। তখন তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে বিষয়টি জানান। কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্তরা তাঁর নাম ধরে ডাকাডাকি করে এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। তাঁকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যায় তারা।
পরে তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি অবহিত করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার দুপুরে সাধারণ ডায়েরি করেন।















(35)-20261116083058.jpg)
(34)-20261116082839.jpg)
(33)-20261116082733.jpg)
(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)

(20)-20261112072127.jpg)



(18)-20261110062943.jpg)
(31)-20261116072622.jpg)





(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)


আপনার মতামত লিখুন :