ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহন শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার।
বর্তমানে এই রুটে সাধারণ যাত্রীদের পূর্ণ ভাড়া ৬০ টাকা নেওয়া হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা আদায় করা হচ্ছে, যা একেবারেই অযৌক্তিক। সাধারণ ভাড়া ৬০ টাকা হলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া (হাফ পাস) অবশ্যই ৩০ টাকা হতে হবে বলে তিনি জোর দাবি জানান।
সোমবার ১৬ নভেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব বলেন, তাহমিদ আনোয়ার বলেন, গণিতের সাধারণ নিয়ম অনুযায়ী ৬০ টাকার অর্ধেক ৩০ টাকা হয়। অথচ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের উৎসব ও বন্ধন পরিবহন কর্তৃপক্ষ কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা ভাড়া আদায় করছে। প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার তাগিদে ঢাকায় যাতায়াত করে। শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে ৫ টাকা করে অতিরিক্ত আদায় করা স্পষ্ট অন্যায় ও জুলুম।
হাফ পাস নিয়ে আইনি বা প্রজ্ঞাপনের সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় পরিবহন মালিকরা অজুহাত দেখান যে, নারায়ণগঞ্জ মেট্রোপলিটন এলাকা না হওয়ায় এখানে হাফ পাসের কোনো সরকারি প্রজ্ঞাপন নেই। কিন্তু মনে রাখতে হবে, হাফ পাস শিক্ষার্থীদের কোনো দয়া বা করুণা নয়, এটি তাদের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের মাধ্যমে অর্জিত ন্যায্য অধিকার। রাষ্ট্রের ভবিষ্যৎ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ সহজ ও সাশ্রয়ী করা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। মেট্রোপলিটন এলাকার অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। যেহেতু এই রুটে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার প্রথা চালু রয়েছে, তাই তা অবশ্যই মূল ভাড়ার অর্ধেক অর্থাৎ ৩০ টাকা হতে হবে।
তিনি আরও বলেন, অবিলম্বে এই অযৌক্তিক ৬০/৩৫ ভাড়ার তালিকা বাতিল করতে হবে। উৎসব ও বন্ধনসহ এই রুটের সকল বাসে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে ৩০ টাকা ভাড়া কার্যকর করতে হবে। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবহন মালিকদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।















(35)-20261116083058.jpg)
(34)-20261116082839.jpg)
(33)-20261116082733.jpg)
(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)

(20)-20261112072127.jpg)



(18)-20261110062943.jpg)
(31)-20261116072622.jpg)





(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)


আপনার মতামত লিখুন :