News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধন-উৎসবে শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩০ টাকা কার্যকর দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৮:২২ পিএম বন্ধন-উৎসবে শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩০ টাকা কার্যকর দাবি

বন্ধন-উৎসব পরিবহনে সাধারণ ভাড়া ৬০ টাকা আদায়ের পর শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ ভাড়া অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম।

তিনি বলেন, সাধারণ ভাড়া ৬০ টাকা না করার স্বার্থে আমরা আলোচনার মধ্য দিয়ে সর্বোচ্চ ছাড় দিয়েছি। শিক্ষার্থীদের মূল দাবি ছিল ৩০ টাকা হাফ ভাড়া। কিন্তু আলোচনার ভিত্তিতে আমরা ৩৪ টাকা শিক্ষার্থী ভাড়ায় সম্মত হয়েছিলাম। আমাদের এই সমঝোতা ছিল আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আন্তরিক প্রচেষ্টা। কিন্তু দুঃখজনকভাবে, সেই সমঝোতার মাত্র এক মাসের মাথায় কোনো আলোচনা কিংবা পূর্ববর্তী সিদ্ধান্তের তোয়াক্কা না করে উৎসব-বন্ধন পরিবহন সাধারণ ভাড়া ৬০ টাকা আদায় করেছে। এমন একতরফা সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আর কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সাধারণ ভাড়া যদি ৬০ টাকা হয়, তাহলে শিক্ষার্থীদের ভাড়া অবশ্যই তার অর্ধেক অর্থাৎ ৩০ টাকা হতে হবে। হাফ ভাড়া মানেই অর্ধেক ভাড়া। এখানে নতুন করে কোনো আপস কিংবা সমঝোতার সুযোগ নেই। অবিলম্বে বন্ধন-উৎসব পরিবহনে শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা স্টুডেন্ট ভাড়া কার্যকর করতে হবে। কথা শেষ- ফুল স্টপ!