সিনেমার কায়দায় রাতের আঁধারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল নিতে ভেকু দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলা সেই বসতিদের রাত কেটেছে ধ্বংসস্তুপেই। তারা অভিযোগ করছেন ঘটনাস্থলে পরিদর্শন করে এমপি ও জেলা পরিষদ প্রশাসক ন্যায় বিচারের আশ্বাস দিলেও সন্ত্রাসীরা হুমকি অব্যাহত রেখেছেন। এরফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অসহায়ত্বের কথা জানিয়ে সুলতানা বেগম বলেন, ‘‘একমাত্র বাসস্থান গুড়িয়ে দেওয়ায় নিরুপায় এখানেই রাত কাটিয়েছি এবং মানুষের দেওয়া খাওন খেয়ে পেটের ক্ষুধা মিটিয়েছি। এমপি আর জেলা পরিষদ প্রশাসক এসে আমাদের ন্যায় বিচারের আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু তারা যাওয়ার পর হতেই সন্ত্রাসীরা হুমকি ধামকি দিচ্ছেন। সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলছেন যে তারা আমাদের জমিতে ভবন নির্মাণ করবে এবং আমরা যদি বাধা প্রদান করি তাহলে হত্যা করবেন। এমন ভয়াবহ সন্ত্রাসীদের হাত থেকে আমাদের রক্ষা করবেন কে? ঘটনার পর থেকে প্রতিটা মিনিট ভয়ে ভয়ে কাটাচ্ছি।’’
এদিকে ঘনবসতিপূর্ণ আবাসিক একটি এলাকায় এমন তান্ডব চালানোয় নারায়ণগঞ্জসহ গোটা বাংলাদেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ফিল্মি স্টাইলের এই তান্ডব চালানোর পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীরা নড়েচড়ে বসেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়কের ছেলে,ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীসহ ১৪জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরো ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অপরিদকে মামলা রুজু হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হননি বলে সংশ্লিষ্ট থানা পুলিশ হতে নিশ্চিত হওয়া গিয়েছে।
উক্ত মামলার আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার বাসিন্দা শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক হাবিবউল্লাহ কাঁচপুরীর শ্যালক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল,মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. কাদের, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টিএইচ তোফার অনুসারী থানা শ্রমিকদল নেতা রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়,শরীফ,জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতম, যুবদল নেতা মাহাবুব, মাতুয়াইল এলাকার মো. জসিম।
জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে (নাসিক) ১নং ওয়ার্ডস্থ হীরাঝিল আবাসিক এলাকার সুলতানা বেগম নামের এক নারীর বসতবাড়িতে ১৫০-২০০ জনের একটি সশস্ত্র দল হামলা চালান। এসময় হামলাকারীরা ওই বসতবাড়িটি দখল নিতে ভেকু দিয়ে পুরো বাড়িকে গুড়িয়ে দেন। এতে ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরবাড়ি ধ্বংসস্থুপে পরিনত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের পৈতৃক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমিকে দীর্ঘদিন ধরে পেয়ার আলী,মোহাম্মদ আলী,মেহের আলী,বিল্লাল,শাহীন,সবুজ সজীব ও জসিম নামকরা সন্ত্রাসী কায়দায় জবরদখলের চেষ্টা করে যাচ্ছিল। যা নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে এবং ওই বিরোধ নিয়ে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। এরপর থানা হতে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। তবে,আদালতের নির্দেশনাকে অমান্য করে গভীররাতে অভিযোগযুক্তরা ১৫০-২০০ জনের গ্রুপ নিয়ে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে জমিটি দখলের জন্য গভীর রাতে ভেকু দিয়ে গুড়িয়ে দেন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জ:৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনে এসে তারা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান ও ন্যায় বিচারের আশ্বাস দেন।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ওলিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আমরা অভিযান অব্যাহত রেখেছি।





(46)-20261125083734.jpg)













(44)-20261120153333.jpg)











(36)-20261118075238.jpg)

আপনার মতামত লিখুন :