ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধান ওপর হামলার চেষ্টা ও হত্যা করার হুমকি দেওয়া মাদক কারবারি মাসুম (৩২) ও ফরহাদকে (৩২) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে তাদেরকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টায় একটি অভিযানিক দল দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুম ও ফরহাদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী দুটি মামলার তথ্য পেয়েছি। তাছাড়া মাদক,সন্ত্রাস সহ নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িতের ও অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
১৩ নভেম্বর রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে সাংবাদিক আল আমিন প্রধানের কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় গ্রেফতারকৃত মাসুম, ফরহাদ সহ ৫-৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।
ওই ঘটনার জের ধরে পরদিন ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেয়। তখন তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান। কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্তরা তাঁর নাম ধরে ডাকাডাকি করে এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। তাঁকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যায় তারা। পরপর দুই দিনের এসব ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক আল আমিন প্রধান ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।




(46)-20261125083734.jpg)


















(44)-20261120153333.jpg)









(36)-20261118075238.jpg)

আপনার মতামত লিখুন :