News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরী বাড়ায় সন্তোষ নারায়ণগঞ্জের শ্রমিকদের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৫৭ পিএম মজুরী বাড়ায় সন্তোষ নারায়ণগঞ্জের শ্রমিকদের

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রস্তাব করায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকেরা। তাদের প্রত্যাশার শতভাগ পূরণ না হলেও ৭০ ভাগ পূরণ হয়েছে বলে মনে করছেন।

গার্মেন্ট শিল্পকে আরো উন্নত করতে সরকার পদক্ষেপ নিবে এমন প্রত্যাশা শ্রমিকদের।

জানা গেছে, সরকারের গঠিত মজুরী বোর্ডের প্রস্তাবিত মজুরী ১৭ হাজার টাকা ঘোষণা নিয়ে সন্তোষ্ট নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোর শ্রমিকরা।

বুধবারও নারায়ণগঞ্জের সব পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক দিনের মতোই কর্মস্থলে গিয়েছে শ্রমিকরা। দুপুরেও শ্রমিকরা লাঞ্চ বিরতিতে গিয়ে আবার ফিরে এসে কাজে যোগ দিয়েছে। জেলার কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলার বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, শিবুমার্কেট, আদমজী ইপিজেডসহ সকল এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিলো স্বাভাবিক। নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশ, শিল্প পুলিশ, এসআরবির একাধিক টিম মোতায়েন রয়েছে।

কয়েকজন শ্রমিকরা বলেন, যদিও বর্তমানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার ব্যায় মেটানো কষ্টসাধ্য। তবে মজুরী বোর্ড যে প্রস্তাবনা দিয়েছে তাতে তারা সন্তুষ্ট। তাদের দাবির শতভাগ পূরণ না হলেও সত্তুর ভাগ হয়েছে। সরকার, বিকেএমইএ, বিজেএমইএ, শ্রমিকপক্ষ মিলে গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিবে এই প্রত্যাশা সকলের।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জে ১৬৮০ টি পোশাক কারখানায় নারী পুরুষ মিলিয়ে ৬ লাখের মতো শ্রমিক কাজ করে।  এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের মালিক এবং শ্রমিকদের আন্তরিকতার কারণে এখনো এই পরিস্থিতি বিরাজমান রয়েছে। নারায়ণগঞ্জে নিরাপত্তা জনিত কোন আশঙ্কা নেই। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। প্রস্তাবিত মজুরী নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।