নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ হাইস্কুল এর ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “সতীর্থ’০১” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ ১৭ রমজান বাদ আছর স্কুলের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সকল বন্ধুদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সবাই আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার শেষে স্কুল প্রাঙ্গণের মসজিদে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।
ইফতার ও মাগরিব নামাজের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যা মূলত রূপ নেয় এক মিলনমেলায়। শুরু হয় পুরনো বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও কুশল বিনিময়। একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা আর সেলফি তোলায় মেতে উঠে সবাই।
বহুদিন পর ইফতার মাহফিলকে কেন্দ্র করে ২০০১ ব্যাচের বন্ধুদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুলের মাঠ জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে ভরা এই আয়োজনের শেষে এই বছরই ব্যাচের সকল বন্ধুদের নিয়ে ‘২৫ বছর পূর্তি’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে-এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে আহবায়ক মো. রকিব উদ্দিন অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।




































আপনার মতামত লিখুন :