বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি'র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরহাদ এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিপিবির উদ্যোগে আলোচনা সভা করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় সিপিবি জেলা কার্যালয় দুই নাম্বার রেলগেইট, সিটি দোয়েল প্লাজায় (৫তলা) এ আলোচনা সভা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মন্ত্রীর সদস্য আ. হাই শরীফ, শাহানারা বেগম, বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য জাকির হোসেন ও শোভা সাহা প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম কমরেড মোহাম্মদ ফরহাদ। তিনি ১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড় জেলার বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫৪ সালে। তিনি সেই সময় মার্ক্সবাদ-লেনিনবাদে দীক্ষিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৭৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ছিলেন। শ্রমিক মেহনতি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড ফরহাদ ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।




































আপনার মতামত লিখুন :