বাড়ী উঠানে খেলা করার সময় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে (১২) মুখ চেপে ধরে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় নানী বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে লম্পট ধর্ষক ইউসুফকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।
পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ধর্ষণের ঘটনার পর থেকে লম্পট ধর্ষক ইউসুফ পলাতক রয়েছে। এর আগে গত রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
মামলার তথ্যসূত্রে জানা গেছে, ১২ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় বাদি তার প্রয়োজনীয় একটি কাজের জন্য বাইরে যান। পরবর্তীতে ওই দিন বিকাল ৪টা ৪০ মিনিটে কাজ শেষে বাদিনী তার নিজ বাড়ীতে এসে তার নাতনিকে কান্নাকাটি করতে দেখে। ওই সময় বাদিনী অর্থাৎ নানী তার নাতনিকে কান্নাকাটির বিষয় জানতে চাইলে ভুক্তভোগী স্কুল ছাত্রী জানায় ওই দিন বিকেল ৪টায় বাড়ি উঠানে খেলাধুলা করার সময় ইউসুফ ছাত্রীকে মুখ চেপে ধরে তাদের বাড়িতে জোর পূর্বক নিয়ে যায়। পরে সেখানে ভুক্তভোগী ছাত্রীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় ওই সময লম্পট ইউসুফ ক্ষুদে শিক্ষার্থীকে ধর্ষণ করে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষনের ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।







































আপনার মতামত লিখুন :