দক্ষিণ আফ্রিকায় একটি সুপারসপে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে যাদের ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও একজনের বাড়ি মুন্সীগঞ্জে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে দোকানে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কুইন্সটাউটে আলীরটেক ইউনিয়নের ৪নং ইউপি সদস্য রওশন আলীর মালিকানাধীন সুপার সুপ রয়েছে। রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬জনের মৃত্যু হয়। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়।
৫ জনের মধ্যে আলীরটেকের কুড়েরপাড় এলাকাতে চারজন, গঞ্জেকুমারীর বাসিন্দা একজন। আরেকজনের বাড়ি পাশের রিকাবিবাজার এলাকাতে যেটা মুন্সীগঞ্জ জেলায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




































আপনার মতামত লিখুন :