নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আলোচিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি পাওয়া সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সভাপতি ছিলেন।
আলোচিত সাত খুন মামলায় আলোচনায় আসেন সাখাওয়াত। তখন তিনি নিহত পরিবারের পক্ষে আইনী লড়াই চালিয়ে যান।
২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ৭৮ হাজার ৯৬৭ ভোটের ব্যবধানে তাঁকে পরাজিত করেন।
অন্তর্বর্তী সরকার আমলে পদচ্যুত সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক পদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিয়েছিল আবু নছর মোহাম্মদ আবদুল্লাহকে। তাঁর স্থলাভিষিক্ত হলেন সাখাওয়াত হোসেন খান।































আপনার মতামত লিখুন :