News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

টিপুর সঙ্গে রাসেলের তর্ক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৫৬ পিএম টিপুর সঙ্গে রাসেলের তর্ক

নারায়ণগঞ্জে ‘চাঁদাবাজ’ আখ্যা দেয়াকে কেন্দ্র করে আদালপাড়ায় দুই আইনজীবীর মধ্যে তর্কের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের নিচ তলায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে হঠাৎ করেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রাসেল প্রধানের সাথে তর্ক বিতর্ক হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট রাসেল প্রধান বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ার পর আমরা সকলে মিলে ফুলের শুভেচ্ছা জানাতে যাই। এসময় আমরা নতুন এমপিকে চাঁদাবাজের ব্যাপারে সতর্ক থাকার কথা বলি। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। তবে তাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলেনি।

এই ঘটনায় আজ আইনজীবী ভবনের নিচ তলায় আমাকে পেয়ে টিপু নানাভাবে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তার সাথে থাকা দুইজন বহিরাগত মিলে আমার গলা চেপে ধরেন। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমরা অভিযাগ দেয়ার কথা বলেছি। তাদের অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। অপরাধী কাউকেই ছাড় দেয়া হবে না।