ঠিক ১৯ মাস পর আবারো নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামীলীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে মহানগর আওয়ামীলীগের কার্যালয় ব্যানার টানিয়ে স্লোগান দিয়েছেন সভাপতি আনোয়ার হোসেন পন্থী কর্মীরা। এ সময় পরিস্থিতি আতংকে দ্রুত সটকে পড়েন আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কয়েক কর্মীরা।
জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম দিনে নারায়ণগঞ্জ শহরে তান্ডব চলে। ওই দিন বিকালে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়টি ভাংচুর করা হয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হলে দেওভোগ ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করা হয়। পরবর্তিতে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিকালে আবারো জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয়টি হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। টানা কয়েকদিন কার্যালয়ের প্রথম তলা ও দ্বিতীয় তলা প্রতিটি আসবাবপত্র লুট করা হয়। এমনকি ভবনের সকল বিদ্যুৎতের সংযোগে তারও খুলে নেয়া ঘটনা ঘটে।
৫ আগস্ট হাসিনার দেশত্যাগে আওয়ামীলীগ সরকারবিহীন অবস্থায় অন্তর্বতী সরকারের ক্ষমতা এক সপ্তাহে পর ১৫ আগষ্ট দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পরিত্যক্ত ভবনের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন তৎকালীন নাসিক মেয়র আওয়ামীলীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ওসমান বিহীন নারায়ণগঞ্জ তখনই আইভীর ওই সাহসে বিএনপি ও ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
৫৫২ দিন পর বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে হঠাৎ নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামীলীগের পরিত্যক্ত কার্যালয়ে সামনে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কয়েকজন কর্মী ব্যানার টানান। একই সাথে নিজেদের মোবাইলে ভিডিও ছবি তুলে বার বার ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত করে তুলেন। এক পর্যায়ে দ্রুত গতিতে পালিয়ে যান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ২২নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী সাদিম আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জা সহ ৪/৫ জন যুবক।
জানা গেছে, ব্যানার সাটিঁয়ে স্লোগান দেয়া কর্মী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের আস্থাভাজন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিবের অনুসারী। ২৪ এর ৫ আগষ্ট পর থেকে তারা সকলেই পলাতক রয়েছেন। ১৭ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতা গ্রহণের ২৪ ঘন্টা ব্যবধানে ১৯ মাস যাবৎ বন্ধ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া নিয়ে ইতোমধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
পরবর্তিতে মহানগর আওয়ামীলীগের ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বড় ভাই জুট ব্যবসায়ী পুলিশের উপস্থিতিতে ব্যানারটি সরে নেয় বলে জানা যায়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও ছাত্র-জনতা একাংশরা জানিয়েছেন, বিএনপি ক্ষমতা গ্রহণের ২৪ ঘন্টা ব্যবধানে আওয়ামীলীগের অফিস খোলা নিয়ে নেতা-কর্মী তৎপরতা সন্দেহজনক।


































আপনার মতামত লিখুন :