নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি রবিউল ওরফে বুলেটকে (৩২) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার দুপুরে মনির হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ওরফে বুলেট নারায়ণগঞ্জ চর সৈয়দপুর কাঠপট্টি এলাকার মো. ফালান মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি একটি মাদক মামলায় রবিউল ওরফে বুলেট দোষী সাব্যস্ত করে আদালত ৩ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।








































আপনার মতামত লিখুন :