News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

নিজ বক্তব্যের ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা রাজীব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৩৬ পিএম নিজ বক্তব্যের ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব সম্প্রতি একুশে ফেব্রুয়ারিতে দেয়া তার বক্তব্যের ব্যাখ্যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, অনেকেই আমার গতকালের বক্তব্যে কষ্ট পেয়েছেন বলে মেসেজ দিয়েছেন। ভুল যারা বুঝেছেন তাদের জন্য এই লেখা।

স্ট্যাটাসে রাজীব উল্লেখ করেন, বাংলা ভাষা বরাবরই সমৃদ্ধ ও উদার। যুগ যুগ ধরে ইংরেজি, আরবি, ফারসি ও উর্দু ভাষার অসংখ্য শব্দকে আমরা আপন করেছি। একে আমি কোনোভাবেই অস্বীকার করি না। তবে আমার মূল বক্তব্য ছিল শব্দের মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। ১৯৫২ সালের ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া মাতৃভাষার প্রতি গভীর আবেগ, সেখান থেকে আমার মনে হয়েছে প্রতিবাদের ভাষা হিসেবে আমাদের নিজস্ব শব্দগুলো অনেক বেশী শক্তিশালী ও যুৎসই।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট শব্দ বা ভাষার প্রতি বিদ্বেষ নয়, বরং একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের নিজস্ব ভাষাগত স্বকীয়তার অগ্রাধিকার দেওয়াই ছিল মুখ্য। নিজের ভাষাকে বেশি ভালোবাসা বা গুরুত্ব দেওয়া মানে অন্য ভাষা বা কাউকে ছোট করা নয়। এটি মূলত দেশপ্রেম ও ভাষাপ্রেমের বহিঃপ্রকাশ। এখানে বিতর্কের চেয়ে বরং নিজ নিজ শব্দভাণ্ডারের শেকড় খুঁজে দেখার আহ্বানই মুখ্য।