News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

মূল্য তালিকার চেয়ে দাম বেশী রাখলে ব্যবস্থা : এমপি দিপু ভূঁইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৫৯ পিএম মূল্য তালিকার চেয়ে দাম বেশী রাখলে ব্যবস্থা : এমপি দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, পবিত্র রমজান মাসে কিছু ব্যবসায়ী তারা পণ্যের দাম বাড়িয়ে দেয়। আবার এই সময় অনেক ব্যবসায়ীদের সমস্যা দেখা দেয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটা মনিটরিং সেল করা হয়েছে। আমরা একটা হটলাইন নাম্বার দিয়েছি। কোন ব্যবসায়ী যদি মূল্য তালিকার চেয়ে বেশি রাখে আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নিব।

তিনি বলেন, এছাড়া যানজট, হকার সমস্যা নিরসন ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ব্যবসায়ীরা সমন্বিত কাজ করবো। বিগত দিনের মত এ বছরেও ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পবিত্র রমজান মাসে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা ১০০ জন ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি। এছাড়াও আমরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জকে উন্নয়ন করতে চাই। নারায়ণগঞ্জকে বি গ্রেডের থেকে এ গ্রেডের জেলায় উন্নীত করতে চাই। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ'র সহসভাপতি রাশেদু্জ্জামান, বাংলাদেশ হোসিয়ারী হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার সাঈদ প্রমুখ।