News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

বিএনপির কিছু নেতা দুইবার বিক্রি হয়েছেন!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:২৫ পিএম বিএনপির কিছু নেতা দুইবার বিক্রি হয়েছেন!

১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে জিতে যাওয়া আবুল কালামকে হারাতে দলের ভেতরেই ছিল ভয়াবহ ষড়যন্ত্র। বিএনপির পদধারী, নামধারী অনেকেই দিনে ধানের শীষের এক স্লোগান দিয়ে রাতে বৈঠক করতো প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিদের সঙ্গে।

ভোটার স্লিপ বিতরণের সময়ে ধানের শীষের বদলে জামায়াতের জোটের খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি ও স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের ফুটবলে ভোট চেয়েছেন। একাধিক প্রমাণাদিও রয়েছে বিএনপির নেতাদের হাতে।

বিএনপির একাধিক নেতা জানান, বিএনপির কোন কোন নেতা দুইবার নিজেদের বিক্রি করেছেন। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকাতে যখন আবুল কালাম মিছিল করেছে তখন সেখানে ছিলেন, স্লোগান ধরেছেন।

সন্ধ্যার পর আবার দেওয়াল ঘড়ির পক্ষে প্রচারণা করেছেন। রাতে ফের মাকসুদের সঙ্গে বৈঠক করেছেন। অনেক নেতা নির্বাচনের শুরু থেকে নিজেদের গুটিয়ে রাখেন। তারাও বড় ধরনের একটি অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেন।

অভিযোগ আছে একজন শিল্পপতিও এর পেছনে কলকাঠি নাড়েন। যারা ধানের শীষের বিরুদ্ধে ছিলেন তারা ছিলেন শিল্পপতির তল্পিবাহক। তারা দলের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন।

তবে বিএনপির এসব মীরজাফরদের অনেকেই চিহ্নিত। তাদের ব্যাপারেও আগামীতে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্থানীয় ভোটার সহ এলাকাবাসী। তাদের কাছেও এসব দুই নৌকায় পা দেওয়া নেতারা চিহ্নিত হয়ে গেছে। রাজনৈতিকভাবেও নিজেরা দেউলিয়াত্ব প্রমাণ করেছেন।