বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ ৮ ঘণ্টা বন্ধ থাকবে। পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহক এ বন্ধের আওতায় পড়বেন।
কর্তৃপক্ষ জানায়, পঞ্চবটি মোড়ে প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।







































আপনার মতামত লিখুন :