News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

রমজান মাস জুড়ে ট্রাক সেলে ভোজ্যতেলসহ নানা পণ্য বিক্রি শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৪৮ পিএম রমজান মাস জুড়ে ট্রাক সেলে ভোজ্যতেলসহ নানা পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান মাসে ভোজ্যতেল ও চিনির সংকট নিরসনে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল ও চিনিসহ নানা পণ্য বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আহবানে বিশেষ ছাড়ে ভোজ্যতেলহ নানা পণ্য বিক্রির কর্মসূচি শুরু হয়। ভোজ্যতেলের পাশাপাশি বিশেষ ছাড়ে পোলাও চাল, ডাল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল ও খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গনে দু'টি ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। 

রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনো জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনিজ্জামান, মেঘনা গ্রুপের সিনিয়র জিএম সরকার ফরহাদ আহমেদ, এজিএম তাজুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, রমজান মাস এলে অসাধু ব্যবসায়ীদের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ানোর পায়তারা দেখা দেয়। আমরা সম্প্রতি 

ভোজ্যতেলের কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কারখানা মালিকদের নারায়ণগঞ্জে ট্রাক সেলের মাধ্যমে ভোজ্যতেল বিক্রির আহবান জানিয়েছিলাম। মেঘনা গ্রুপ সেই আহবানে সাড়া দিয়ে ট্রাকের মাধ্যমে প্রতিদিন ২ টনের বেশী ভোজ্যতেল বিক্রির উদ্যোগ নিয়েছে। এছাড়াও  আগামী কিছুদিনের মধ্যে আরো কয়েকটি কোম্পানী ট্রাকের মাধ্যমে ভোজ্যতেলসহ নানা পন্য বিক্রি করবে। পাশাপাশি বাজারগুলোতে নিয়মিত ৫-৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটরিং করছেন। 

মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ জানান, পুরো রমজান জুড়ে ট্রাকের মাধ্যমে মূল্য ছাড়ে এসব ভোগ্য পন্য বিক্রির কার্যক্রম চলবে। প্রতিদিন ২ টন ১২ কেজি ভোজ্যতেল ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে।
বিশেষ মূল্য ছাড় অফারে ফ্রেশ চিনিগুড়া চাল ১৪৫ টাকা কেজি, ফ্রেশ রিফাইন্ড চিনি ১০০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (৫০০ গ্রাম) ৪৩৫ টাকা, ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ১০ টাকা, ফ্রেশ রেগুলার ডাল ১০০ টাকা, ফ্রেশ চা পাতা (৪০০ গ্রাম) ১৯৫, ফ্রেশ লবন ৩৫ টাকা, ফ্রেশ সরিষার তেল ২৭০ টাকা, ফ্রেশ সয়াবিন তেল ১ লিটার ১৯০ টাকা, ২ লিটার ৩৮০ টাকা, ৫ লিটার ৯৪০ টাকা, ফ্রেশ রাইস ব্রান অয়েল ৫ লিটার ১০৩৫ টাকা, ফ্রেশ রাইস ব্রান অয়েল ২ লিটার ৪২৫ টাকা, সুপার পিওর ফর্টিফাইড পাম অলিন ৫ লিটার ৮৩০ টাকা, ২ লিটার ৩৪০ টাকা, ১ লিটার ১৭০ টাকায় পাওয়া যাচ্ছে।