নবনির্বাচিত এমপি হওয়া আবুল কালামকে নিয়ে প্রথম অনুষ্ঠান আয়োজন করেছেন প্রতিদ্বন্দ্বি সিরাজুল মামুনের স্ত্রী ও সরকারী কদম রসূল কলেজের অধ্যক্ষ রওশন আরা।
সোমবার ১৬ ফেব্রুয়ারি বন্দর থানা ২৩নং ওয়ার্ডে অবস্থিত সরকারী কদম রসূল কলেজের ৩ যুগপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোট ও খেলাফত মজলিশের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন। সেই সঙ্গে নানা অনিয়মের অভিযোগ তোলেন তিনি। এই আসনে মাত্র ১৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির আবুল কালাম।
সরকারী কদম রসূল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আবুল কালাম। উপস্থিত ছিলেন, সরকারী কদম রসূল কলেজের অধ্যক্ষ রওশন আরা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা সহ শিক্ষক-শিক্ষিকারা।
অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ইনশাআল্লাহ আপনাদের ভোটে এবার সংসদে যাবো। জাতীয় সংসদে নারায়ণগঞ্জে শিক্ষার উন্নয়নের জন্য যা যা করার দরকার, তা করবো-ইনশাআল্লাহ। বিএনপি সরকার বিগত ১৮ বছর ক্ষমতার বাহিরে রাখা হয়েছিলো। ২০০৬ সাল ৩০ অক্টোবর পর্যন্ত আমরা যে উন্নয়ন করে রেখে গেছিলাম, তার কোন উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না।

































আপনার মতামত লিখুন :