News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় শ্রমিক লীগ নেতা রনি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৫২ পিএম ফতুল্লায় শ্রমিক লীগ নেতা রনি গ্রেপ্তার

ফতুল্লায় বৈষম্যবিরোধী  একটি মামলায় শ্রমিক লীগের নেতা রনি প্রধানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার গভীর রাতে ফতুল্লা মডেল থানার একটি দল তাকে থানার লামাপাড়া এলাকা থেকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনি প্রধান লামাপাড়া এলাকার বাসিন্দা এবং আক্তার হোসেনের পুত্র। তিনি স্থানীয়ভাবে শ্রমিক লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত শ্রমিক লীগ নেতা রনি 

ফতুল্লা থানায় দায়ের করা বৈষম্য বিরোধী একটি মামলার এজাহার নামীয় আসামী। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।