News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

টাকার অভাবে যেন কোন শিক্ষার্থী ঝরে না যায় : দিপু ভূইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:০৪ পিএম টাকার অভাবে যেন কোন শিক্ষার্থী ঝরে না যায় : দিপু ভূইয়া

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘২০২৬ সালে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। এটার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষার মান যেন উন্নতির জায়গায় যায় তার জন্য মন্ত্রীরা কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মান কমে গিয়েছে। সরকার বিল্ডিং, সুন্দর লেক বানাতে পারবে। কিন্তু মেধাবী ছাত্র বানাতে পারবে না। এটার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। রূপগঞ্জের কোনো ছাত্র যেন ড্রপ আউট না হয়। কোন ছাত্রের অর্থের কারণে সমস্যা হলে যা করা দরকার আমার ও দলের পক্ষে ব্যবস্থা করব। নতুন রূপগঞ্জ গড়ার জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য নেমেছি।’

রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।