নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় দীর্ঘদিনের অন্ধকার জীবনের ইতি টেনে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন মোহাম্মদ শুক্কুর নামে এক মাদক ব্যবসায়ী। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী মোহাম্মদ শুকুর বন্দরের একরামপুর রোড, ইস্পাহানী এলাকার হাবিবুর রহমানের ছেলে। দীর্ঘ সময় ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।
পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত আবেদনে শুক্কুর জানান, তিনি দীর্ঘকাল মাদকের কারবারে লিপ্ত থেকে নিজের এবং সমাজের ক্ষতি করেছেন। তবে বর্তমানে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, আমি দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও বর্তমানে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে আর কখনোই এই পথে পা বাড়াব না। এখন থেকে আমি সৎ পথে উপার্জনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চাই।
তিনি আরও অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে যদি তাকে আবারও মাদক কারবারে পাওয়া যায়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো কঠোর ব্যবস্থা নিলে তিনি তা মাথা পেতে নিবেন।








































আপনার মতামত লিখুন :