News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:১২ পিএম নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

গতকাল ১২ এপ্রিল বাদ মাগরিব ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য সাইফুর রহমানের সাবলিল সঞ্চালনায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’ শুভ উদ্বোধন করেন।

এরপর উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা

পর্ষদ সদস্য মোঃ আলতাফ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবু এবং টেনিস উপ-কমিটি’র সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।