News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৪১ পিএম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বড় চেঙ্গাইন ডাইয়ারপাড় এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে|

এ ঘটনায় গত ২৯ মার্চ নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে এই মামলা দায়ের করা হয়| এর আগে সোনারগাঁ থানায় ভুক্তভোগীর মা দুইজনের নাম উল্লেখ করে একটি অভিযোগপত্র দায়ের করেন|  

অভিযুক্তরা হলেন, সোনারগাঁয়ের কাচঁপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন ডাইয়ারপাড় এলাকার বিল্লাল হোসেনের ছেলে রাব্বী (২৩) ও একই এলাকার মনির হোসেনের ছেলে সিফাত (২২)|

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল| এতে ওই স্কুলছাত্রী রাজি না হওয়ায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে| এসময় ওই স্কুলছাত্রীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান এবং এ ঘটনায় মামলা করলে প্রাণনাশের হুমকি প্রদান করেন অভিযুক্তরা|

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|