News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিদ্যুৎ এর জন্মোৎসব পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:০৮ পিএম সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিদ্যুৎ এর জন্মোৎসব পালিত

সাংবাদিক, কবি, উদ্যোক্তা  ও  পেশাজীবি মানুষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর শুভ জন্মদিন পালন করা হয়। 

১২ এপ্রিল রবিবার ৭ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র কার্যালয়ে এই জন্মোৎসব উদযাপন করা হয়।

জন্মদানের এই শুভেচ্ছা বিনিময়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, সাংবাদিক এস এম সেকান্দার মাস্টার, সাংবাদিক ও চিত্র শিল্পী  শাহ আলম, সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব এম আর হায়দার রানা, সাংবাদিক আসলাম মিয়া, কবি ও সাংবাদিক হারুন অর রশিদ সাগর, সাংবাদিক জাকির আহমেদ, কাজী আনিসুল হক হীরা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক জসিমউদদীন, সাংবাদিক মোজাম্মেল হক লিটন, সাংবাদিক জুবেল হাসান রানেল, সাংবাদিক কাউসার হোসেন, কবি ও নাট্য ব্যক্তিত্ব জহিরুল ইসলাম মিন্টু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, কবি ও মনি গাঙ্গুলি, সাংবাদিক ওয়ারদে রহমান, কবি সাংবাদিক ও সংগঠক শফিকুল ইসলাম আরজু, কবি সিরাজ প্রমুখ।