আওয়ামী লীগ নেতাকর্মী শূণ্য নারায়ণগঞ্জে যুবলীগের দুই পক্ষে মিছিলে আলোচনা সৃষ্টি হয়েছে। একদিকে ওসমান পরিবারের প্রজন্ম আজমেরী ওসমান ও আরেক দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি।
অপরদিকে জাতীয় পার্টির সাবেক এমপি নাসিম ওসমান ও প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের ছেলে আজমেরী ওসমান হঠাৎ করে যুবলীগের ব্যানার নিয়ে দেখা যাচ্ছে। তার অনুসারী ও সমর্থকেরা ইতোমধ্যে বন্দর ও শহরে একাধিক মিছিল করেছে। পাল্লা দিয়ে মিছিল করেছে সাফায়েত আলম সানির সমর্থকেরা।
শামীম ওসমানের অনুসারী সানি এখন যুবলীগের রাজনীতি সক্রিয় হয়ে ফেসুবকের পর রাজপথে নেমেছেন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নারায়ণগঞ্জ ছাড়া রয়েছেন আওয়ামীলীগ যুবলীগ সহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। বেশিভাগ নেতারা পরিবার নিয়ে দেশের বাহিরে অবস্থান করছেন। চলতি মাসে সাবেক এমপি ও নেতারা ফেসবুকে ভাইরাল হচ্ছেন। বিএনপির সরকার গঠনের পর থেকে নারায়ণগঞ্জে আবারো রাজনীতি ফেরার উদ্যোগ নেয়া হচ্ছে বলে প্রচারণা করা হয়েছে।
১৭ মে ভোরে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের সমর্থকদের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিকে যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি আজমেরি ওসমানের আইডি বা প্যাজে পোষ্ট করা না হলেও সমর্থকরা ভাইরাল করেছে বলে জানা গেছে। ঝটিকা মিছিলটি শহরের জামতলা এলাকা ভোরে দৃশ্যপট দেখা মিলেছে। ভোরের খালি রাস্তাায় খালি গায়ে দেশের ও দলীয় পতাকা নিয়ে ২০/২৫ জনের মিছিলটি স্লোগান ছিলো আওয়ামীলীগের দলীয় স্লোগান।
জাতীয় পার্টির সাবেক এমপি নাসিম ওসমান ও দলটি প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের একমাত্র ছেলে আজমেরি ওসমানের ছবি পাশে শেখ মজিবুর রহমান, শেখ হাসিনা ও শেখ মনি ছবি সম্বলিত ব্যানার দেখা যায় মিছিলে। নারায়ণগঞ্জ জেলা যুবলীগের রাজনীতিতে ফিরতে চান আজমেরি ওসমান। সে কারণে সমর্থকদের দিয়ে দলীয় মিছিলগুলো আগামী রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছে। আওয়ামীলীগ সরকার পতনের পর অন্তবর্তী সরকার আমলে আজমেরী ওসমানের সমর্থকরা নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে নানা ধরনের মিছিল ও শোডাউন করেছে। অতীতে তাদের এ ধরনের বিভিন্ন কর্মসূচির কারণে শহরে নানা আলোচনা-সমালোচনা এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
অন্যদিকে সাফায়েত আলম সানি বন্দর ও ৩০০ ফিট সড়কে মিছিল করতে দেখা গেছে যুবলীগের সভাপতি প্রত্যাশি সাফায়েত আলম সানির অনুসারীরা। এ সময় যুবলীগের শীর্ষ বর্তমান ও অতিতের নেতা ছবি সম্বলিত ব্যানার দেখা গেছে।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধবিরোধী মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে। ২০২৩ সালের নভেম্বরে বিভিন্ন ধরনের নাশকতা প্রতিরোধ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে আজমেরী ওসমান তার সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন ও শান্তি মিছিল বের করেছিলেন। প্রতিপক্ষ ও বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আজমেরী ওসমানের সমর্থকরা নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক বিক্ষোভ মিছিল করেছিল। তারও আগে, ২০১৩ সালের মার্চে ত্বকী হত্যার অভিযোগের পর আজমেরী ওসমানের অনুসারীরা ত্বকীর বাবার বিরুদ্ধে শহরের বিভিন্ন স্থানে ঝাড়ু মিছিল বের করেছিল।




































আপনার মতামত লিখুন :