News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দৌঁড়ে পালানো জুয়েল অধরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১০:২০ পিএম দৌঁড়ে পালানো জুয়েল অধরা

ফতুল্লা থানাধীন চাঁদমারী মাউরাপট্টিতে প্রকাশ্যে দিনে দুপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে এর কর্ণধার নাসির হোসেন কুপিয়ে হত্যার পর দুই যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। স্থানীয় বলছেন যারা পালিয়েছেন তাদের একজনের নাম শরীফ, অপরজন জুয়েল। হত্যাকান্ডের পর দৌড়ে পালিয়ে যাওয়া কালো পাঞ্চাবী পড়িত শরিফ ও জুয়েল ছিলেন। তাদের মধ্যে শামীম ওসমানের ক্যাডার দাউদের ছেলে শরিফ পিচ্চি মানিক হত্যা সহ আরো তিনটি মামলা রয়েছে। ২০২৩ সালের ৩১ জুলাই র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন শরিফ।

নিহতের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন। ইতোমধ্যে এজাহারনামীয় সজিব, শান্ত, আরিফ ও নাঈম সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অধরা রয়েছেন জুয়েল ও শরিফ। এ দুইজনকে গ্রেপ্তার করা হলে মূল বিষয়টি বেরিয়ে আসবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ২০২৩ সালের ২৪ জুলাই রাত ১০টায় চাঁদমারী মাঊরাপট্টি অটোরিকশার গ্যারেজে নিয়ে হাত পা বেঁধে কালা মানিক ওরফে পিচ্চি মানিককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে মানিককে। এই ঘটনার এক সপ্তাহে ব্যবধানে পিচ্চি মানিক হত্যার ঘটনায় জড়িত শরীফ, নাঈম ও শান্তকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এর মধ্যে নাঈম ও শান্তকে ফের গ্রেপ্তার করা হয়েছে নাসির হত্যায়।