নগরীর মাসদাইরে অবস্থিত বেগম রোকেয়া স্কুলের সৃজনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুল প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, কৃষি, আইসিটি, গার্হস্থ্য বিজ্ঞান, হস্তশিল্প ও খাবারের দোকান নিয়ে দিনভর প্রদর্শন করে স্কুলের ছেলে মেয়েরা। এসবের ত্রিশটি স্টল মেলায় স্থান পায়।
এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তোলা ছবির একটি প্রতিযোগিতা ও প্রদর্শনীরও স্টল ছিলো মেলায়।
বুধবার সকাল দশটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রতœা, সহকারি প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
মেলার বিভিন্ন স্টলের বিচার কাজে অংশ নেন সাংবাদিক, লেখক শরীফ উদ্দিন সবুজ ও হস্তশিল্প প্রতিষ্ঠান নকশা’র অন্যতম কর্ণধার নাছিমা আক্তার। এছাড়া আলোকচিত্রের বিচারক ছিলেন ফিল্ম মেকার-কন্টেন্ট ক্রিয়েটর জাহিদুর রহমান। বুধবার বিকেল চারটা পর্যন্ত বিপুল সংখ্যক দর্শনার্থী মেলা দেখতে আসেন।





































আপনার মতামত লিখুন :