News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিবু মার্কেটের ভয়ঙ্কর এস কে শাহীন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:৫৭ পিএম শিবু মার্কেটের ভয়ঙ্কর এস কে শাহীন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকাতে ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা এসকে শাহীন। পান থেকে চুন খসলেই হামলার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এলাকায় রয়েছে নানা অভিযোগ। সবশেষ এক গার্মেন্ট ঠিকাদারকে বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা।

এস কে শাহীন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক। তিনি বিএনপি নেতা রিয়াদ মুহাম্মদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। শিবু মার্কেট এলাকার গার্মেন্ট কারখানায় তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন।

ঠিকাদার পলাশ হোসেন আকাশের স্ত্রী হালিমা আক্তার বৃষ্টি অভিযোগ করে বলেন, গত ১০ মে রাতে এসকে শাহীন ফোন করে তার সহযোগী বশিরের মাধ্যমে পলাশকে অফিসে ডেকে নেন। সেখানে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। পরে তার হাতে অস্ত্র ধরিয়ে র্যাবের কাছে সোপর্দ করা হয়।

আরেক ব্যবসায়ী জানান, নির্বাচনের আগে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন এস কে শাহীন। চাঁদা না দেওয়াতে তাকে গ্রেপ্তার করানো হয়।

অবরোধ চলাকালে শ্রমিকরা পলাশের মুক্তি এবং এস কে শাহীনের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।