বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া গাঁজা ও ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় আরো ২ মাদক কারবারি। ধৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী নূর আলম (৪৬) ও একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে অপর গাঁজা ব্যবসায়ী মঙ্গল মিয়া (৫০) একই থানার ঘারমোড়া এলাকার হানিফ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ইমন (২৮)।
পলাতক মাদক কারবারিরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার বশির উদ্দিন বসু মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আমান (৪৫) ও একই এলাকার সবুর উদ্দিন সুবল মিয়ার ছেলে শীর্ষ মাদক সম্রাট সবুজ (৩৮)।
বন্দরে পৃথক স্থান থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই মাসুদ রানা ও মদনগঞ্জ ফাঁড়ী অপর এসআই মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক কারবারিদের আসামী করে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেন।
ধৃতদের বুধবার (২০ মে) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) রাতে বন্দর থানার মদনগঞ্জ রেললাইন ও ঘারমোড়া জনৈক আমিরের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।








































আপনার মতামত লিখুন :