খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, দলীয়ভাবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সবাই চায়। জনগণও চায়। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন আগ্রহী না। কারণ আগে অন্তবর্তীকালীন সরকার ছিলো। এখন তো দলীয় সরকার। ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনারা দেখেছেন দেওয়াল ঘড়ির পক্ষে বড় ধরনের জোয়ার সৃষ্টি হয়েছিলো। এটা নারায়ণগঞ্জবাসী সকলেই জানে।
বুধবার (২০ মে) সন্ধায় জামতলা মজলিস কার্যালয়ে স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। এদিন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপে আরো ২০ জন প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
এবিএম সিরাজুল মামুন বলেন, সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিযুক্ত করার মাধ্যমে দলীয়করণ শুরু হয়েছে। সেখানে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে আমরা চিন্তিত। আমার সাথীরা নারায়ণগঞ্জের মানুষ চাই আমি মেয়র হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করি। ব্যক্তিগতভাবে ইচ্ছুক না।
তিনি আরও বলেন, নির্বাচন সবাই করে আমরাও করি; আপনারা দুইটাকে এক ভাববেন না। আমরা নির্বাচন করি আদর্শিক চেতনা থেকে। আমরা এমনসব আদর্শবান লোকদেরকে স্থানীয় নির্বাচনে দিতে চাই। যারা সত্যিকারভাবে আল্লাহভীরু হওয়ার কারণে দুর্নীতি করবে না এবং যারা মানুষের প্রতি সুবিচার করবে মানুষের প্রয়োজনগুলো পূরণ করবে। এই আখাক্সক্ষা থেকেই নির্বাচন করা।
সিরাজুল মামুন বলেন, নতুন বাংলাদেশের জন্য নতুন মানুষ লাগবে। পুরাতন মানুষ দিয়ে নতুন বাংলাদেশ হবে না। স্থানীয় নির্বাচনে গুন্ডামী দেখা যায়। এমপি মন্ত্রীদের ছত্রছায়ায় মানুষের উপড় ত্রাসের রাজত্ব কায়েম করে। মানুষ যখন জুলুমের শিকার হয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে ছুটে যায় তখন তারা কাঙ্খিত বিচার পায় না। সেই চেতনা থেকে আমরা স্থানীয় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আদর্শিক দল, আমরা ক্ষমতার কথা চিন্তা করি না।




































আপনার মতামত লিখুন :