News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:০৪ পিএম বন্দরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

বন্দরে জুয়েল (৪৩) নামের এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৯ মে) দুপুর পৌনে ১টায় বন্দর উপজেলার শান্তিনগরস্থ শীতলক্ষ্যার পাড়ে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

নিহত জুয়েল বন্দর উপজেলার শান্তিনগর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

জুয়েলের বড় ভাই সোহেল জানিয়েছেন, মদনগঞ্জ শান্তিনগর এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমার ছোট ভাই জুয়েল মাদক ব্যবসায়ী গেসু, ডিস দুলাল, টিটু ও মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট সিমান্ত, ফাহিম আকাশ ও আশিক গংদের মাদক ব্যবসা করতে বাধা প্রদান করে। এ নিয়ে আমার ছোট ভাই জুয়েলের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে আমার ছোট ভাইকে দিন দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে জনৈক শফিউল্ল্যাহ জমি মধ্যে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। আমি আমার ছোট ভাই জুয়েল হত্যার বিচার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লাশ মর্গে রয়েছে। আমাদের একাধিক টিম হত্যাকারিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।