News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফতুল্লায় সিনিয়র জুনিয়র দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১০:১০ পিএম ফতুল্লায় সিনিয়র জুনিয়র দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর জখম হয়েছে।

রোববার রাতে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জুম্মন (১৫), সুফিয়ান (১৬)। তাদেরকে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী এলাকায় সাব্বির ও জুম্মন নামে দুইটি কিশোরগ্যাং রয়েছে। প্রায় সময় তাদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে তর্ক হয়। কেউ কাউকে দোকানে আড্ডা দেয়া চা সিগারেট খাওয়া পছন্দ করেন না। সিগারেট খাওয়া দেখলে বেয়াদব বলে একে অপরকে ডাকেন। রোববার রাতে তারা দুই গ্রুপ মুখোমুখি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় মুহুর্তের মধ্যেই উভয় গ্রুপের হাতে চলে আসে রাম দা বড় ছুরি। একে অপরকে ধাওয়া করতে থাকেন। এক পর্যায়ে জুম্মন গ্রুপের জুম্মন (১৬), সুফিয়ানকে (১৬) এলোপাথারী কোপায় সাব্বির ও তার লোকজন। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে সাধারন মানুষ দোকান বাড়ি ঘরের দরজা জানালা বন্ধ করে নিরাপদ আশ্রয় নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।