News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

বিএনপি নেতাদের হাট ভাগাভাগি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:৪৪ পিএম বিএনপি নেতাদের হাট ভাগাভাগি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ২২টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক। আর এই হাটগুলোর ইজারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ভাগাভাগি করে নিয়েছেন। প্রায় প্রত্যেকটি হাটেই বিএনপি নেতাদের অংশগ্রহণ রয়েছে। কোনো কোনো হাটে প্রত্যক্ষভাবে বিএনপি নেতাদের নাম না থাকলেও তারা পরোক্ষভাবে এসকল হাটের সাথে সংযুক্ত রয়েছেন।

বুধবার (১৩ মে) বিকেলে সিটি কর্পোরেশনের নগর ভবনের সভা কক্ষে দরপত্র উন্মুক্ত করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় মোট ২২টি পশুর হাটের সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করা হয়।

হাটগুলোর মধ্যে রয়েছে- ৫ নম্বর ওয়ার্ডের সাইলো রোড সংলগ্ন মোহর চাঁন কন্টাক্টরের খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন মুক্তার হোসেন। একই ওয়ার্ডের বটতলা বাদশা মিয়ার মাঠ হাটের ইজারা পেয়েছেন সিরাজুল ইসলাম। ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন সিরাজুল ইসলাম। ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সিটির ১ নম্বর মাঠ হাটের ইজারা পেয়েছেন সোহেল মিয়া। ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলসের খালি মাঠ হাটের ইজারা পেয়েছেন মো. মমতার উদ্দিন। ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দক্ষিণ পাড়া মুক্তিযোদ্ধা মান্নান সাহেব নতুন রোড সংলগ্ন খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন দেলোয়ার হোসেন। একই ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন বাবুল প্রধান, একই ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া রাসেল গংয়ের খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন রফিকুল ইসলাম। একই ওয়ার্ডের জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন শফিউদ্দিন শিকদার।

১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন খেলার মাঠ হাটের ইজারা পেয়েছেন আরমান হোসেন, ১৮ নম্বর ওয়ার্ডের কড়ইতলা আলমাসে বাড়ির পূর্বপাশে^ কাউসার আহম্মেদের খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন রাফি উদ্দিন রিয়াদ, ১৮ নম্বর ওয়ার্ডের ডিয়ারা লুহিয়ার মাঠ হাটের ইজারা পেয়েছেন মো. আল্লামা ইয়াদগার।  ১৯ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা ব্রিজের নিচের খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন নূর মোহাম্মদ পনেস। একই ওয়ার্ডের পাওয়ার হাউজ সংলগ্ন খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন ফতেহ মোহাম্মদ রেজা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন মো. আহম্মদ আলী, একই ওয়ার্ডের ফরাজীকান্দা উত্তরপাড়া বালুরমাঠ হাটের ইজারা পেয়েছেন মো. রফিকুল হাসান, ২২ নম্বর ওয়ার্ডের জহির কাজীর খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন পাপ্পু আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ডের কদমরসুল ডিগ্রী কলেজের পশ্চিম পাশের সিটি কর্পোরেশনের মালিকানাধীন খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন মো. আমিরুল ইসলাম বাবু, ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জের গুদারাঘাট সংলগ্ন খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন মাহাবুব রহমান। একই ওয়ার্ডের আলতাফের খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন আব্দুল মান্নান শিকদার, ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্মণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন ইকবাল হোসেন ও ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার মোতালেবের বালুর মাঠে হাটের ইজারা পেয়েছেন মো. মোমেন মিয়া। এসকল হাটের যারা ইজারা পেয়েছেন তারা প্রক্যেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কেউ জড়িত না থাকলেও তাকে পরোক্ষভাবে শেল্টার দিচ্ছেন বিএনপি নেতা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হাটগুলোতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারা বাতিল করা হবে। সেই সাথে সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় পশু হাটে যদি কোন গোন্ডগোল হয়, তাহলে হাট উচ্ছেদ করা হবে।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় লিপি গার্মেন্টস সংলগ্ন মৌলভী ফজলুর রহমানের খালি জায়গা, একই ওয়ার্ডের মৌচাক মাদানী নগর বালুর মাঠ ও একই ওয়ার্ডের পূর্ব নিমাইকাশারী এলাকার মো. আব্দুল মতিন মাস্টারে খালি জায়গা। ৪ নম্বর ওয়ার্ডের টাইগার ওয়্যার রি রোলিং মিলস এর মাঠ ও একই ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পার্শে¦ নূরুল হুদার খালি জায়গা হাটের ইজারার ব্যাপারে আলোচনা রয়েছে।