বাংলাদেশ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম এবং সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে "পরিবেশ পর্ষদ" গঠনের লক্ষ্যে সকল ছাত্র সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২০ মে (বুধবার) তোলারাম কলেজ ক্যাম্পাসে ছাত্র ফেডারেশন মতবিনিময় করে ছাত্র ফ্রন্টের সাথে। উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, সদস্য সচিব প্রত্যাশা, সদস্য সিয়াম,জাহিদ, সুমাইয়া এবং তালহা এবং ফ্রন্টের জেলা সভাপতি জয় সেন, সাধারণ সম্পাদক দিপা নাগ তন্দ্রা এবং দপ্তর সম্পাদক তামিম।
বিবৃতিতে আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি ঐক্যই আমাদের প্রধান শক্তি। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং একটি কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনকে একসাথে কাজ করতে হবে! শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী করতে হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বর্তমানে তোলারাম কলেজে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার নজির দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধান ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখা ছাত্রসমাজের ঐক্যের আহ্বান জানাচ্ছে।
সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, আমরা তোলারাম কলেজকে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রসমাজের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহমর্মিতা বজায় থাকলে আমাদের স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখা বিভিন্ন ছাত্র সংগঠনের তোলারাম কলেজ শাখার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কলেজের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব।
বিবৃতিতে নেতৃবৃন্দ গণতান্ত্রিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে সকল প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।







































আপনার মতামত লিখুন :