News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি : ডিসি 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৯:৪৩ পিএম কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি : ডিসি 

পবিত্র  ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি সহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


তিনি বলেন , কোরবানির চামড়া একটি জাতীয় সম্পদ। এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে মাঠ পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

মসজিদে  ও ঈদের জামাতের আগে পশু জবাই ও চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম নিয়ে সচেতনতামূলক প্রচার নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ সরবরাহ এবং সংরক্ষণ প্রক্রিয়া যথাযথভাবে কার্যক্রম চালানো হচ্ছে।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত স্থানে পশু কোরবানিতে উৎসাহিত করা হচ্ছে।
জেলা প্রশাসক রায়হান কবির  নারায়ণগঞ্জ জেলা বাসিকে আসন্ন ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এবং পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ জেলা বাসি পালন করতে পারে তার সর্বাত্মক আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । তিনি বলেন, “চামড়া শিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত। সামান্য অসতর্কতায় বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে জাতীয় ক্ষতি হয়। এবার আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

তিনি আরও বলেন, “মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানাগুলো যাতে ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করা হবে। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন, পুলিশ, প্রাণিসম্পদ ও বাণিজ্য বিভাগ সমন্বিতভাবে মাঠে থাকবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও পৌরসভাগুলোকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।