পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আলম।
এক শুভেচ্ছা বার্তায় জাবেদ আলম বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই।
ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগ,আত্মশুদ্ধি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য শিক্ষা। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের মহিমা মানবজাতিকে সত্য,ন্যায় ও আত্মত্যাগের পথে চলার অনুপ্রেরণা দেয়। এই পবিত্র ঈদের শিক্ষা আমাদের ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত হোক; এই প্রত্যাশাই করি।
তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের আরও বেশি প্রয়োজন পারস্পরিক সহমর্মিতা,সম্প্রীতি ও ঐক্য। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ছাত্রজনতার আত্মত্যাগ আমাদেরকে একটি বৈষম্যহীন,মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখায়। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকতা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। এই
ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভেদ ভুলে আমরা একসাথে এগিয়ে যেতে চাই শান্তি,ন্যায় ও মানুষের অধিকারভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে।






























-20260522173818.jpg)





আপনার মতামত লিখুন :