পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।
তিনি দেশের শিল্পখাতের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার, শ্রমিক, উদ্যোক্তা ও ব্যবসায়ী সমাজের সম্মিলিত অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা বৈশ্বিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সবার সমন্বিত প্রচেষ্টায় দেশের শিল্পখাত এগিয়ে চলেছে, যা বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনার প্রতিচ্ছবি।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ বর্তমানে বিশ্ববাজারে আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে। এই অর্জনের পেছনে রয়েছে উদ্যোক্তাদের সাহসী উদ্যোগ, শ্রমিকদের নিরলস পরিশ্রম এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা। বিশেষ করে শিল্পনগরী নারয়ণগঞ্জ দেশের রপ্তানি ও উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার শিল্প ও বাণিজ্য খাতের টেকসই উন্নয়নে সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সমাজের সত্য ও বাস্তবতা তুলে ধরতে যেসব গণমাধ্যমকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।
পরিশেষে তিনি সকলের প্রতি আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সবাই মিলে ভাগাভাগি করে নেয়া হয়। একইসঙ্গে ঈদযাত্রায় সড়কে সচেতনতা, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার অনুরোধ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনবে শান্তি, স্বস্তি ও সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।



























-20260522173818.jpg)





আপনার মতামত লিখুন :