মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহ্। সোমবার (২৫ মে) রাত সাড়ে ১১টার ফ্লাইটে তিনি দেশের মাটিতে পাঁ রাখেন।
তাকে ফুল দিয়ে বরণ করে নেয় তার শত শত নেতাকর্মী ও অনুসারীরা। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও অনুসারীরা দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় যুবদল নেতা দেলোয়ার তাদেরকে বুকে জড়িয়ে বলেন, আপনাদের জন্যই তো দেশে ফিরেছি। আপনাদের ভালোবাসার টানে সেই মালয়েশিয়া থেকে ছুটে এসেছি। এখন কান্নার সময় নয়, কাজ করার সময়। আপনাদের সবাইকে নিয়েই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশগড়ার কাজে অংশীদার হবো।
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে তিনি সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তোলেন। প্রায় প্রতিদিন হাসিনা সরকারে বিরুদ্ধে একের পর এক পোষ্ট দিয়ে সেই আন্দোলনকে আরও বেগবান করেন তিনি।
যুবদল নেতা দেলোয়ার বলেন, চব্বিশের ৫ আগস্ট থেকেই দেখছি দলে একটা হাইব্রিডদের উত্থান হওয়া শুরু করেছে। যারফলে আমার দুঃসময়ের যে নেতাকর্মীরা রাজপথে ছিলো, হাইব্রিডদের কারণে তারা আজ কথা বলতে পারছেনা। ত্যাগী নেতাকর্মীরা আজ কোণঠাসা হয়ে পড়ছে। তাই ত্যাগী নেতাকর্মীদের হাহাকার শুনে আমাকে আজ দেশে ফিরে আসতে হয়েছে। আমাকে ফিরে আসতে সহযোগীতা করেছে আমার নেতা জাকির খান, কাশেম ভাই, মাঈনুদ্দিন ভাই ও ছোট ভাই চঞ্চল। আমি তাদের কথা কোনদিনও ভুলবো না।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসলে আওয়ামী লীগ ও তাদের পেটুয়া পুলিশ বাহিনী দ্বারা দেশে আমি নির্যাতিত হয়েছি সেটা আপনারা যারা মিডিয়াকর্মী আছেন, তারা সবাই জানেন। আমাকে কয়েক দফা মেরে ফেলার চেষ্টা করেছে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী। আর মামলার-হামলার কথা কি আর বলবো। দেশে এমন একটা পরিস্থিতি ছিলো যে, বিএনপির নাম নিলেই মামলা খেতে হতো। তবে এত মামলা-হামলা করেও তাদের শেষ রক্ষা হয়নি। জুলম-নির্যাতন কোনদিনই বেশিদিন টিকতে পারেনা।
তিনি বলেন, আমি বিদেশী ছিলাম সত্য কিন্তু দেশের আন্দোলন সংগ্রাম থেকে আমাকে আলাদা করতে পারেনি। আমি বিভিন্ন মাধ্যমে সকল আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। দেলোয়ার আরও বলেন, আমি আজকের এদিনে চব্বিশের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে চব্বিশকে ভুলে যাওয়া যাবে না, কিন্তু একাত্তোরকেও ভুলে যাওয়া যাবে না। একাত্তোর একাত্তোরই আর চব্বিশ চব্বিশই, কারো সাথে কারোর তুলনা হয় না। সবশেষ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাদের শুভেচ্ছা জানান।































-20260522173818.jpg)





আপনার মতামত লিখুন :