News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা সরকার হুমায়ুন কবিরের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৭:৫৪ পিএম নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা সরকার হুমায়ুন কবিরের

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সরকার হুমায়ুন কবির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়েই মুসলিম উম্মাহ প্রতি বছর পবিত্র ঈদুল আজহা উদযাপন করে। এই ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের আনন্দ পরিপূর্ণতা পায়।

সভাপতি সরকার হুমায়ুন কবির নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।