নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফ থেকে তেতুলিয়া সে বিমানে অতিক্রম করে না গাড়ীতে কিন্তু চড়েন। রাস্তায় রাস্তায় থামিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিতরণ করেন। অতেব আপনার নেতা দেশের প্রধানমন্ত্রী আপনার হাতের নাগালে রয়েছে, যে কোন সময়ে পাশে পাবেন। আগের দিনের রাজনীতি নেই, আপনার দেশের প্রধানমন্ত্রী আপনার দরজা নক করবে। তারেক রহমানের মত আর প্রধানমন্ত্রী কেউ দেশের মানুষ দেখি নাই। শহীদ জিয়াউর রহমানের এই শাহাদাৎ বার্ষিকী ওয়াদা করতে চাই- এরশাদ হাসিনার মত কাউকে আর প্রশয় দিবো না।
শনিবার ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদিম হোসেন মিঠু সহ নেতৃবৃন্দরা।




























আপনার মতামত লিখুন :