News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদলের জুয়েল রানার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:১৩ পিএম নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদলের জুয়েল রানার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা।

এক শুভেচ্ছা বার্তায় জুয়েল রানা বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই।

ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগ,আত্মশুদ্ধি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য শিক্ষা। সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুমিনের জীবন।
তিনি বলেন, বর্তমান সময়ে হিংসা-বিভেদ ও অস্থিরতার বিপরীতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা অতিব জরুরি । এই পবিত্র ঈদের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত হোক এই প্রত্যাশাই করি।