News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকপাড়ায় বাড়ি জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৫:৩৯ পিএম পাইকপাড়ায় বাড়ি জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তারা
বায়ের ছবিতে গোল চিহ্নিত দিপন ও পাশে গ্রেপ্তারকৃত আকাশ।

ব্যাংকে চাকরিকালীন বেতন আর ঋনের  টাকায় জমি কিনে ভবন করতে গিয়ে বিপাকে পড়েছেন কয়েকজন ব্যাংক কর্মকর্তা।

শহরের পাইকপাড়ায় ব্যাংক কলোনীতে তাদের জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ইতোমধ্যে ওই ঘটনায় মামলা হয়েছে এবং একজন গ্রেপ্তারও হয়েছেন।

তবে ভুক্তভোগীরা বলছেন, তারা এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না। যে কোন সময়ে ফের হামলা বা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারেন।

হাসান আল মামুন জানান, তিনি পাইকপাড়ায় ব্যাংক কলোনীতে জমিতে নির্মাণ কাজ করার সময়ে সাঈদ হোসেন দিপন ও তার ছেলে আরাফাত হোসেন আকাশ চাঁদা দাবী করে আসছে। গত ৫ মে তারা এসে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। গত ৮ মে ব্যাংক কলোনীর কোয়াটারে যাওয়ার পথে ব্যাংক ম্যানেজার মো. সাইফুদ্দিন শিকদার নামের এক বাড়ির মালিককে দিপন ও তার ছেলে সহ আরো ৭ জন মিলে মারধর করে।

এ ঘটনার পর মামুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করে। পুলিশ দিপনের ছেলে আকাশকে গ্রেপ্তার করে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, তারা ফের হামলার আশঙ্কা করছেন। তাদের ধারণা হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারে।