News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রাণের : মামুন মাহমুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৮:১৭ পিএম প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রাণের : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গত ৪৫ বছর ধরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদত বার্ষিকী পালনের মাধ্যমে জনগণ মহান এই নেতাকে স্মরণ করে আসছে। কারণ জনগণ জানেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্রের চর্চা করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।

তিনি বলেন, আমাদের জন্য গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন জিয়াউর রহমান। সেই প্রেরণা নিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করে গেছেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণের প্রাণের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন রাষ্ট্র পরিচালনা করছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমরা এমন কোন কাজ যেন না করি যাতে শহীদ জিয়ার আত্মা কষ্ট পায়। শহীদ জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, আমরাও দেশের প্রয়োজনে জীবন দিব।

সোমবার মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।