News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

চাঁদা না দেওয়ায় অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১০:০৫ পিএম চাঁদা না দেওয়ায় অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় এক বিএনপি নেতার কাছে চাঁদা দাবি এবং তা না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বিএনপি নেতা।

অভিযোগপত্রে তিনি রানাকে আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী মামলার আসামী হিসেবেও উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রানা ভুক্তভোগী বিএনপি নেতা সানি শিকদারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতের আঁধারে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় অফিসে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি সেখানে টাঙানো বিএনপির বিভিন্ন নেতার ছবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি খুলে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় সানি শিকদার বৈষম্যবিরোধী মামলার আসামি রানার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।