মাদক বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ম্য ঠেকাতে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ ও ২০নং ওয়ার্ডবাসী।
৪ জুলাই শনিবার বিকেলে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে এ কর্মসূচীর সূচনা করা হয়।
কর্মসূচীর সূচনাকালে প্রথমেই মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সবাই জড়ো হন। পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ওয়ার্ডগুলোর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকাস্থ ইনসি সিমেন্ট ফ্যাক্টরীর প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নূরুল ইসলাম, সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, হাজী আমির হোসেন, হাজী মোক্তার হোসেন মামুন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির পেশ ইমাম ও খতিব মাওলানা মো. কবির হোসেন, বেপারী পাড়া পঞ্চায়েত কমিটির অন্যতম কর্মকর্তা মো. সামসুল আলম, মো. ওয়ালী উল্লাহ সবুজ, মো. জিপ্পু মিয়া, মো. মাসুম, আক্তার হোসেন মাসুদ, সানি, দিপু, নয়ন, তরিক হোসেন বাপ্পীসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তার সন্তান ও ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাও যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই কোনক্রমেই মাদক ব্যবসায়ীদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।
তারা আরো বলেন, মনে রাখবেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে নানা রকম বাধা বিপত্তি থাকবেই এসব উপেক্ষা করেই আমাদেরকে এই ১৯ এবং ২০নং ওয়ার্ড থেকে মাদককে চিরতরে উৎখাত করতে হবে।






































আপনার মতামত লিখুন :