সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’ এর তৃতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপি উদযাপিত হয় এ সম্মেলন। সকাল সাড়ে দশটায় একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম। এসময় উদ্বোধকের পাশে থেকে সংগঠনের পতাকা উত্তোলন করেন বিবর্তনের সভাপতি মোখলেছুর রহমান।
এরপর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিবর্তনের সদস্য ইউসুফ আলী এটম। আলোচনা করেন বিবর্তনের প্রতিষ্ঠাতা সভাপতি মলয় দাশ চন্দন, ড. আবুল হাসনাত রুবেল, ড. রুমন রেজা, এড. ফিরোজুর রহমান মোল্লা। ডা. ফওজিয়া মোসলেম তার সারগর্ভ বক্তৃতায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, আমাদের ভবিষ্যৎ গন্তব্য কোনদিকে তা বুঝতে পারছি না। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খাবার বিরতির পর সাবজেক্ট কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নতুন কমিটির উপদেষ্টা হয়েছেন ডা. মো. কামরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন মাস্টার।
সভাপতি মো. মোখলেছুর রহমান, কার্যকরী সভাপতি পিয়ার জাহান কমল, সহ-সভাপতি এম এম মোমাররফ হোসেন, সমর রায় খোকন, মো. মনিরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসিম আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার বড়–য়া সুমিত, মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মানস সাহা বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল হান্নান সরকার, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম, প্রকাশনা সম্পাদক রায়হান জনি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক হোসনে আরা দিনা, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক।
কার্যকরী সদস্য মো. দুলাল হোসেন, মো. আব্দুল আউয়াল, মো. মোয়াজ্জেমুল হক, ওয়াহিদ সাদত বাবু, মো. মনির হোসেন, সঞ্জয় সাহা, আয়েশা বেগম, রজ্জব আলী, মো. জাহিদুল হক খোকন, ইউসুপ আলী এটম ও মলয় দাশ চন্দন।
দুই বছরের জন্য গঠিত নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন সমাপ্তের পর তৃতীয় ও শেষপর্বে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীত পরিবেশন করা হয়।






































আপনার মতামত লিখুন :