News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

হাজীগঞ্জ ঘাটে আমরা নারায়ণগঞ্জবাসীর আবারও বৃক্ষরোপণ বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৯:৪৩ পিএম হাজীগঞ্জ ঘাটে আমরা নারায়ণগঞ্জবাসীর আবারও বৃক্ষরোপণ বিতরণ

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর সমাপনি দিবসে ৪ জুলাই শনিবার বেলা ১২টায় হাজীগঞ্জ খেয়া ঘাটে ফুল ও ফলের চারা রোপন এবং খেয়াঘাটে যাতায়াতকারী যাত্রীদের মাঝে কয়েকশত ফল, কাঠ ও ওষুধি গাছের চারা বিতরনের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচী সমাপ্তি ঘোষনা করে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের মাধ্যমে সবাইকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর অনুরোধ জানান।

সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হকের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহম্মদ, সহ-সম্পাদক আব্দুল খালেক সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হোসেন জুলু, ক্রীড়া সম্পাদক হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সমাজ কল্যান সম্পাদক রাজিউদ্দিন আহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, কার্যকরী সদস্য মো. জুয়েল মিয়া, মো. সেলিম রেজা, মো. শওকত আলী, আবরারুল হক সিয়াম, শহীদুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।